সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে স্ত্রীর ঝুলন্ত লাশ,স্বামী আটক

রামগঞ্জে স্ত্রীর ঝুলন্ত লাশ,স্বামী আটক

রামগঞ্জে স্ত্রীর ঝুলন্ত লাশ,স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি: রামগঞ্জে মনোয়ারা বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের পর হত্যার অভিযোগে স্বামী হারুনুর রশিদকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার করপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়,রোববার সকালে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় স্ত্রী মনোয়ারা বেগমের লাশ ঝুলতে দেখে হারুনুর রশিদ থানায় খবর দেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে শ্যামপুর গ্রাম থেকে স্বামী হারুনুর রশিদকে আটক করে পুলিশ।

রামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত রির্পোটের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com