সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

রামগতিতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

রামগতিতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

রামগতি :রামগতিতে ঝুমুর আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রামগতি পৌর এলাকার সবুজ গ্রামের মামার বাড়ি থেকে ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত ঝুমুর রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং বরিশালের মেহেদীগঞ্জ থানার ঝালকাঠি গ্রামের আবদুস সালামের মেয়ে। সে মামার বাড়ি থেকে পড়া লেখা করতো।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কমলনগর উপজেলার উত্তর চরলরেন্স গ্রামের ফারুক হোসেনের ছেলে রুবেল হোসেননের সাথে গত দুই মাস আগে ঝুমুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ চলছিলো। তিন দিন আগে ঝুমুর স্বামীকে নিয়ে মামার বাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ মামার বসত ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনার পর থেকে নিহতের স্বামী রুবেল হোসেন এলাকা থেকে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com