সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে সড়কসহ ৭ প্রতিষ্ঠানে ডাকাতি

রায়পুরে সড়কসহ ৭ প্রতিষ্ঠানে ডাকাতি

রায়পুরে সড়কসহ ৭ প্রতিষ্ঠানে ডাকাতি

রায়পুর প্রতিনিধিঃ রায়পুর উপজেলার সোনাপুর ও চর মোহনা ইউনিয়নের বাবুরহাট সড়কসহ বাজারে শুক্রবার রাতে ৭ প্রতিষ্ঠানে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামের এক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বাবুরহাট এলাকার রাজনসহ ৩জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন বাবুরহাট বাজারের ‘মা-মনি লাইব্রেরী এ- কনফেকশনারী’ এর মালিক হারুনের দোকান থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা, ‘কাশেমের মুদি দোকান’ থেকে ৮০ হাজার টাকা, ‘সোলেমানের ফলের দোকান’ থেকে ৬০ হাজার টাকা, ‘খোকনের চা দোকান’ থেকে ২০ হাজার, ‘সোহাগের কসমেটিক্স দোকান’ থেকে ৪৫ হাজার ও বাঁশতলা এলাকার ‘মনুহারের ইলেকট্রিক দোকান’ থেকে ২৫ হাজার টাকার মালামাল লুটে নেয়। তাদের দোকানগুলো সার্টার ভেংগে স্বশস্ত্র ডাকাতরা নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।

এছাড়াও ঐ রাতে চৌধুরী বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন আলমগীর আত্মীয়ের বাড়িতে ও চর মোহনা গ্রামের মোঃ সফিক তার ভাতিজাকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে স্থানীয় মিঠু চেয়ারম্যানের বাড়ির সামনে ওঁতপেতে থাকা ৪/৫জন স্বশস্ত্র মুখোশপরা ডাকাত দল সড়কের গাছ ফেলে ঐ দুই ব্যবসায়ীকে আটক করে ২ লক্ষ টাকা মূল্যের মোটর সাইকেল, মোবাইল ফোন ও স্বর্ণের চেইনসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা চিৎকার দিলে তাদেরকে স্থানীয় একটি সুপারীর বাগানে হাতপা বেঁধে ফেলে রেখে ডাকাতরা চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, ঘটনাটি জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।

রায়পুর থানার ডিউটি অফিসার এসআই জহিরুল হক বলেন,পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com