সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মজুচৌধুরীর হাটে অজ্ঞাত লাশ উদ্ধার

মজুচৌধুরীর হাটে অজ্ঞাত লাশ উদ্ধার

মজুচৌধুরীর হাটে অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাটে মেঘনা নদীর স্লুইস গেটের ভেতর থেকে রোববার দুপুরে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, দুপুরে মজুচৌধুরীর হাট রহমতখালী খাল এবং মেঘনা নদীর সংযোগ স্থলের স্লুইস গেটে এক যুবকের মৃতদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খরব দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার মৃতদেহটি জোয়ারের পানির সঙ্গে স্লুইস গেটের ভেতরে ঢুকে আটকা পড়ে। নদীতে অতিরিক্ত জোয়ার থাকায় তাৎক্ষণিক মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে এসআই জানান। পরে রোববার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com