সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মেঘনায় দুই সন্তানকে খুন করে মায়ের আত্মহত্যা

মেঘনায় দুই সন্তানকে খুন করে মায়ের আত্মহত্যা

মেঘনায় দুই সন্তানকে খুন করে মায়ের আত্মহত্যা

jowtukকুমিল্লার মেঘনা উপজেলায় অভিমান করে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে নিজেও বিষ পানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ভাওরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর অন্ধ শ্বশুর এবং শ্বাশুরী ভিক্ষা বৃত্তি করে থাকেন। আর স্বামী আলমগীর দিন মজুর। অভাব অনটনের সংসারে গত তিন দিন ধরে দুই সন্তানের জননী গৃহবধূ রেখা আক্তারের (২৫) পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কলহ চলছে।

এর জের ধরে বুধবার বিকেলে গৃহবধূ রেখা আক্তার তার দুই শিশু সন্তান মেয়ে সুমাইয়া আক্তার (১২) ও ছেলে ইমন (০২) কে কৃমির ঔষধ খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে কীট নাশক ঔষধ (বিষ) খাইয়ে হত্যা করেন। পরে তিনি নিজেও ওই বিষ পান করে আত্মহত্যা করেন। মেয়ে সুমাইয়া আক্তার উপজেলার কান্দার গাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় স্বামী আলমগীর হোসেনকে পুলিশ আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এ ব্যাপারে মেঘনা থানার ওসি এ কে এম মহসীন খান অন্ধ শ্বশূর আলী হোসেনের বরাত দিয়ে বার্তা২৪.কম.বিডিকে জানান, সন্তানদেরকে কৃমির ঔষধ খাওয়ানোর কথা বলে বিষ খাইয়েছেন। পারিবারিক কলহের জের ধরে অভিমান করে সন্তানদের বিষ খাইয়ে হত্যা করে নিজেও বিষ পান করে আত্মহত্যা করেন বলে ধারণা করেন তিনি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com