সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে জাটকা নিধন বিরোধী অভিযান

রামগতিতে জাটকা নিধন বিরোধী অভিযান

রামগতিতে জাটকা নিধন বিরোধী অভিযান

রামগতি প্রতিনিধিঃ রামগতি উপজেলায় জাটকা নিধন বিরোধী অভিযান পরিচালনা করে কারেন্ট জাল ও বিপুল পরিমান জাটকা ইলিশ আটক করা হয়েছে। রোববার বিকেলে সেন্টার খাল এলাকায় এ

অভিযান পরিচালনা করা হয়। রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই অভিযান পরিচালনা করেন।

এ সময় বিপুল পরিমান জাটকা ইলিশ এবং প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। পরে আটককৃত কারেন্ট জাল আলেকজান্ডার ঘাটে এনে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ইলিশ সম্পদ রক্ষায় কারেন্ট জালের ব্যবহার বন্ধে গোপন সংবাদ পেয়ে ওই অভিযান পরিচালনা করে জাটকা ইলিশ ও কারেন্ট জাল জব্দ করেছি। পরে কারেন্ট জালে আগুন দিয়ে তা ধ্বংস করি।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com