সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবী, আটক-৩

যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবী, আটক-৩

যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবী, আটক-৩

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে শরিফুল ইসলাম (৩০) নামের এক যুবক অপহৃত হয়েছেন। অপহরণের পর থেকে পরিবারের কাছে ৩ লাখ টাকার মুক্তিপন চেয়ে মুঠোফোনে হত্যার হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে শরিফুলের ছোট ভাই মো. আজিম অপহরণ ও মুক্তিপন চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অপহৃত শরিফুল ইসলামের স্ত্রী ডলি আক্তার সোমবার রাতে (১০ নভেম্বর) লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাতে পুলিশ তিন জনকে আটক করে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

এর আগে রোববার (৯ নভেম্বর) লক্ষ্মীপুর সোনালী ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে তিনি অপহরণ হন।

শরিফুল ইসলাম লক্ষ্মীপুর পৌর এলাকার মজুপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সে জেলা তরুন লীগের সাবেক সহ সভাপতি। শহরে তার ছাগলের মাংসের ব্যবসা রয়েছে।

স্বজনরা জানায়, গত রোববার লক্ষ্মীপুর সোনালী ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে সে অপহৃত হয়। অপহরণের পর থেকে একটি রবি নম্বর (০১৮৬৬২৭২৩৮৬) থেকে পরিবারের লোকজনের কাছে তিন লাখ টাকার মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। যথা সময়ে টাকা না দিলে শরিফুলকে হত্যার হুমকি দেয় তারা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, শরিফুল ইসলামকে উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com