সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে ৫ লক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস

রামগতিতে ৫ লক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস

রামগতিতে ৫ লক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস

রামগতি রতিনিধিঃ রামগতি উপজেলার মেঘনার তীরবর্তী এলাকা টংকির খাল, বয়ারচর, চেয়ারম্যান ঘাট, সুইচ খাল সহ বিভিন্ন ঘাটে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার চরঘেরা ও ৫ টি বিন্দি জাল জব্দ করেছে মৎস দপ্তর ও কোষ্টগার্ড ।

বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: জেবল হকের নেতৃত্বে ও তার সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় এবং উপজেলা মৎস দপ্তরের ফিল্ড সহকারী মোঃ নিজাম উদ্দিনের উপস্থিতে অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে।

রামগতি উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: জাকির হোসেনের উপস্থিতিতে ওই জব্দকৃত জাল রামগতি ঘাটে এনে প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন, জব্দকৃত ওই অবৈধ জালগুলোতে জাটকা নিধন বেশি হয়, তাই নদীতে ওই জালে ব্যবহার সম্পূর্ন বন্ধ করার জন্য জেলেদের আদেশ দেন। জাটকা নিধন অভিযান আগামী জুন পর্যন্ত চলমান থাকবে বলেও তিনি জানান।

কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: জেবল হক (পি.ও) সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা মৎস দপ্তরের সহযোগীতায় আমরা মেঘনার বুক থেকে অবৈধ জাল জব্দ করেছি এবং পরে ওই জালে আগুন দিয়ে তা ধ্বংস করা হয়েছে। আগামীতেও নদীতে জাটকা নিধন ও অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের অভিযান বহাল থাকবে।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com