সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আটক ২

রামগতিতে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আটক ২

রামগতিতে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আটক ২

crime-lakshmipurরামগতি প্রতিনিধি:রামগতিতে গ্রেফতারকৃত ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মো. সলেমানকে (৪০) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। ঘটনার সাথে জড়িত থাকায় মুন্না এবং হুরন নামে

দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের জেলে বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকৃত সলেমান রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বাসিন্দা শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তবে, আটক দুই সহযোগীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সলেমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সলেমানকে থানায় নিয়ে আসার পথে সহযোগীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মুন্না এবং হুরনকে আটক করা হয়। সলেমানকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com