সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চন্দ্রগঞ্জ প্রতিনিধি: চন্দ্রগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন

কবির ও এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স চন্দ্রগঞ্জ বাজারের নূর শপিং কমপ্লেক্সের নিচতলায় শখের মেলা নামক জয় আর্ট এন্ড গ্লাস থাই এলুমিনিয়াম দোকানের ভিতরে তল্লাশী চালায়। এসময় ১৫০ পিস ইয়াবা, তিন বোতল ফেনসিডিল ও ১০টি ফেনসিডিলের খালি বোতলসহ দোকানের মালিক জয় চৌধুরী ও সুখেন কর্মকার নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জয় চৌধুরী চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের দুলাল কর্মকারের ছেলে এবং সুখেন কর্মকার কুমিল্লার মুরাদনগর থানার শালিয়া কান্দি গ্রামের বাদল কর্মকারের ছেলে।

লক্ষ্মীপুরের এএসপি (সার্কেল) নাসিম মিয়া জানান, থাই এলুমিনিয়াম ব্যবসার আড়ালে জয় চৌধুরী দীর্ঘদিন যাবত চন্দ্রগঞ্জ এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদক নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় তাদের দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com