সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে আদম ব্যবসায়ী খব্বরে নি:স্ব ৫ যুবক

রামগঞ্জে আদম ব্যবসায়ী খব্বরে নি:স্ব ৫ যুবক

রামগঞ্জে আদম ব্যবসায়ী খব্বরে  নি:স্ব ৫ যুবক

রামগঞ্জ প্রতিনিধি: রামগঞ্জ উপজেলার নয়ন পুর গ্রামের আদম ব্যবসায়ী আব্দুল কাদের মিয়ার খব্বরে পড়ে ৫ যুবক নি:স্ব হওয়ার অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী মধুপুর গ্রামের আরিফ হোসেন, কোমর দিয়া গ্রামের আবু

রাশেদ, চন্ডীপুর গ্রামের মোশারফ, মেহরাজ ও শাখায়েত সহ অনেকে জানায়, বিগত দু বছর আগে আব্দুল কাদের আবুধাবী ভিসা ও প্রশিক্ষন বাবদ ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে আত্মগোপন থাকেন। ক্ষতিগ্রস্থগন পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য আব্দুল কাদের মিয়ার বিরুদ্ধে থানায় একাধিকবার অভিযোগ করলে ও টাকা পাওয়ার কোন সূরাহ করতে পারেনি প্রশাসন।

দীর্ঘ দুবছর পর প্রতারক আদম ব্যবসায়ী গত দুমাস আগে বসত বাড়িতে আসেন। সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্থ যুবক গন টাকা ফেরতের জন্য আদম ব্যবসায়ীকে তার বসত বাড়িতে ঘেরাও করে রাখেন। পরে গ্রামের মাতাব্বর শাহজান পাটোয়ারী,অলি বেপারী,মাসুদ আলম সহ গ্রামবাসী সালিশ বৈঠক করে। সালিসি বৈঠকে আব্দুল কাদের টাকা গুলো ফেরত দেওয়ার সময় ও তারিখ নিধারন করে একশত পঞ্চাশ টাকার স্ট্যম্প স্বাক্ষর করে মুক্ত হয়।

কিন্তু নিধারিত সময়ে ফেরত না টাকা দিয়ে আব্দুল কাদের স্ট্যম্প উদ্ধার জন্য লক্ষ্মীপুর আদালতে স্ট্যম্প পাওয়ার মামলা সহ মাতাব্বরদের বিরুদ্ধে অপপ্রচার করতে থাকেন।

মাতাব্বর শাহজান ও অলি বেপারী বলেন, আব্দুল কাদের প্রতারনা করে বিদেশ নেওয়ার অজুহাতে উপজেলার প্রায় ৩০টি পরিবার থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়। আব্দুল কাদের মুঠোফোনে বলেন, আমাকে জিম্মী করে স্ট্যম্প নেয় স্থানীয় প্রভাবশালীরা। থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন,আদম ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় প্রতারনার অভিযোগ রয়েছে ।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com