সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
নাছির বাহিনীর সদস্য বাহার ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, আরো একজন নিখোঁজ

নাছির বাহিনীর সদস্য বাহার ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, আরো একজন নিখোঁজ

0
Share

নাছির বাহিনীর সদস্য বাহার ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, আরো একজন নিখোঁজ

ডাকাতিনিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ডাকাতির টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গোলাগুলিতে বাহার উদ্দিন নামে

এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় মোঃ সুমন নামে আরো একজন গুলিবিদ্ধ অবস্থায় নিখোঁজ রয়েছেন বলে জানা যায়। সোমবার ভোর রাতে চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে স্থানীয় কড়িম মোল্লার বাড়ির পাশের কৃষি জমির মাঠ থেকে নিহত বাহারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৪টি সর্টগানের ব্যবহারিত গুলির খোসা ও অব্যবহৃত ২টি গুলি উদ্ধার করা হয়। বাহার স্থানীয় নাছির ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী ও একাধিক মামলার আসামি এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের আবুল হাসিমের ছেলে। নিখোঁজ সুমন চাটখিল এলাকার বাসিন্দা, বাহারের ভগ্নিপতি ও ডাকাত দলের সদস্য বলে জানায় পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গোলাগুলিতে বাহার উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বাহার স্থানীয় নাছির বাহিনীর প্রধান নাছির ডাকাতের ঘনিষ্ট সহযোগী। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৪টি সর্টগানের ব্যবহারিত গুলির খোসা ও অব্যবহৃত ২টি গুলি উদ্ধার করা হয়েছে। এঘটনায় বাহারের ভগ্নিপতি ও ডাকাত দলের সদস্য সুমন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত : সোমবার রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে জনতা কলেজের অধ্যাপক মোজাম্মেল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বাড়ির লোকজনের হাত পা বেঁধে মারধর করে ডাকাতরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় চেয়ারম্যান গোলজার মোহাম্মদ।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com