সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ২ বছরের জেল

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ২ বছরের জেল

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ২ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. রাজু (২০) নামের এক বখাটেকে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর আড়াই দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত রাজু লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ফরাজগঞ্জ গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, বখাটে রাজু একই গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে দীর্ঘ দিন থেকে উত্ত্যক্ত করে আসছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্কুল যাওয়ার পথে ওই ছাত্রীর ওড়না ছিনিয়ে নেয়।

এভাবে বিদ্যালয় আসা-যাওয়ার সময় অব্যাহতভাবে উত্ত্যক্ত করতে থাকায় ছাত্রীসহ তার অভিভাবকরা থানায় অভিযোগ করেন। তদন্ত করে সত্যতা পাওয়ায় অভিযুক্ত রাজুকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত তার দুই বছরের সাজা দেন।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com