সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে মাঠ দিবস অনুষ্ঠিত

রামগতিতে মাঠ দিবস অনুষ্ঠিত

রামগতিতে মাঠ দিবস অনুষ্ঠিত উন্নতমানের জৈব সার উৎপাদন ও উত্তম কৃষিচর্চা অনুশীলনের মাধ্যমে সবজি উৎপাদন বিষয়ক মাঠ দিবস

লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চল রামগতিতে কৃষক পর্যায়ে উন্নতমানের জৈব সার উৎপাদন ও উত্তম কৃষিচর্চা অনুশীলনের মাধ্যমে সবজি উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী ও বড়খেরী ইউনিয়নের বড়খেরী গ্রামে এ মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

এসময় ওই সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হযরত আলী, সাংবাদিক মিসু সাহা নিক্কন।

নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বড়খেরী মাঠ দিবসের সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মুন্না মাহমুদ। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com