সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আবার ক্ষমতায় এলে প্রতি ঘরে গ্যাস বিদ্যুৎ দেয়া হবে-লক্ষ্মীপুরে কাদের

আবার ক্ষমতায় এলে প্রতি ঘরে গ্যাস বিদ্যুৎ দেয়া হবে-লক্ষ্মীপুরে কাদের

আবার ক্ষমতায় এলে প্রতি ঘরে গ্যাস বিদ্যুৎ দেয়া হবে-লক্ষ্মীপুরে কাদের

আবার ক্ষমতায় এলে লক্ষ্মীপুরের প্রতি ঘরে গ্যাস-বিদ্যুৎ দেয়া হবে, বেকার যুবক-যুবতীদের চাকুরী দেয়া হবে, চন্দ্রগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন- আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নির্বাচনী এক পথসভায় এমন ঘোষণা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন- বিএনপি ক্ষমতায় এলে দেশে লাশের মিছিল হবে, রক্তের বন্যা বয়ে যাবে, উন্নয়ন কর্মকান্ড থমকে যাবে। স্বাধীনতা বিরোধী এই জোটকে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ চূড়ান্তভাবে রাজনীতির মাঠ থেকে বিদায় দিবে। মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আওয়ামীলীগ সরকার শান্তি প্রতিষ্ঠা করেছে। এই শান্তি ও উন্নয়ন ধরে রাখতে হলে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী একেএম শাহজাহান কামালকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগের সভাপমি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী প্রমুখ। এরআগে মন্ত্রী নোয়াখালীর চাটখিলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

সংসদ নির্বাচন আরও সংবাদ

লক্ষ্মীপুর-৪ | হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি-জামায়াত-জেএসডির মধ্যে

লক্ষ্মীপুর-৩ | ঐতিহ্য বনাম উত্থান: আসনে বিএনপি–জামায়াতের স্মরণকালের কঠিন লড়াই

লক্ষ্মীপুর-২ | ঐতিহাসিক ভোটব্যাংক বিএনপির, জামায়াতের শক্তি বেড়েছে বহুগুন

উপকূলে চায়ের আড্ডায় জমে উঠেছে ভোটের আলাপ

লক্ষ্মীপুর-১ | অতীতের হিসাব আর বর্তমান মাঠে এগিয়ে ধানের শীষ

জাল ভোট ও কেন্দ্র দখল রুখে গনতন্ত্র পুনরাবৃত্তি করতে হবে- পথসভায় নিজান ‎

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com