সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আওয়ামীলীগের প্রথম নারী প্রার্থী ফরিদুন্নাহার লাইলী

লক্ষ্মীপুরে আওয়ামীলীগের প্রথম নারী প্রার্থী ফরিদুন্নাহার লাইলী

লক্ষ্মীপুরে আওয়ামীলীগের প্রথম নারী প্রার্থী ফরিদুন্নাহার লাইলী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনের মধ্যে আওয়ামীলীগের সংসদ সদস্য পদে প্রথম নারী প্রার্থী ফরিদুন্নাহার লাইলী। দ্বাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার জন্য তিনি নতুন মুখ। ফরিদুন্নাহার লাইলী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। তিনি  লক্ষ্মীপুর–৪ আসন থেকে তিনি মনোনয়ন পেয়েছেন। এর আগে নবম সংসদে তিনি সংরক্ষিত নারী সংসদ সদস্য পদে রামগতি ও কমলনগর আসনের নারী সাংসদ ছিলেন।

এ আসনের সংসদ সদস্য হিসেবে রয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ফরিদুন্নাহার লাইলীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উচ্ছাস প্রকাশ করেছে।

লক্ষ্মীপুরের চারটি আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য (উপনির্বাচনে নির্বাচিত) জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক দলীয় মনোনয়ন পেয়েছেন।

সংসদ নির্বাচন আরও সংবাদ

লক্ষ্মীপুর-৪ | হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি-জামায়াত-জেএসডির মধ্যে

লক্ষ্মীপুর-৩ | ঐতিহ্য বনাম উত্থান: আসনে বিএনপি–জামায়াতের স্মরণকালের কঠিন লড়াই

লক্ষ্মীপুর-২ | ঐতিহাসিক ভোটব্যাংক বিএনপির, জামায়াতের শক্তি বেড়েছে বহুগুন

উপকূলে চায়ের আড্ডায় জমে উঠেছে ভোটের আলাপ

লক্ষ্মীপুর-১ | অতীতের হিসাব আর বর্তমান মাঠে এগিয়ে ধানের শীষ

জাল ভোট ও কেন্দ্র দখল রুখে গনতন্ত্র পুনরাবৃত্তি করতে হবে- পথসভায় নিজান ‎

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com