লক্ষ্মীপুরটোয়েন্টিফোর প্রতিবেদন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার ১৬ লাখ ২১ হাজার ৬শ ৩৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জেলায় মোট ভোট কেন্দ্র সংখ্যা ৪শ ৯৬ এবং ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার৩৭ টি। লক্ষ্মীপুর জেলায় মোট ৪টি সংসদীয় আসন রয়েছে।
২৭৪, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ভোটার ২ লাখ ৮১ হাজার ৩শ ২ জন। নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬শ ৪৪ জন। ভোট কেন্দ্র ৯৩, ভোট কক্ষের সংখ্যা ৫শ ৩৮ ।
২৭৫, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯শ ৭০ জন। নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ৫শ ৫৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১শ ৫১ এবং ভোট কক্ষের সংখ্যা ৮শ ৮৮টি।
২৭৬, লক্ষ্মীপুর-৩ আসনে ৪ লাখ ৪৪ হাজার ৪শ ৭২ জন। নারী ভোটার: ২লাখ ১৪ হাজার ৭শ ৫৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১শ ৩০, ভোট কক্ষের সংখ্যা ৭শ ৯১ টি।
২৭৭, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মোট ভোটার ৪ লাখ ১৮ হাজার ১শ ৬০ জন। নারী ভোটার: ১ লাখ ৯৯ হাজার ৬শ ৭৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১শ ২২ এবং ভোট কক্ষের সংখ্যা ৮শ ২০।



0Share