সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮জন বন্দি

লক্ষ্মীপুর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮জন বন্দি

লক্ষ্মীপুর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮জন বন্দি

জুনায়েদ আহমেদ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিবেন লক্ষ্মীপুর জেলা কারাগারের ১৮ জন বন্দি । এদের মধ্যে ৯জন কয়েদি এবং ৯ জন বিচারাধীন বন্দি রয়েছেন। তারা সকলে লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। জেলা কারাগারের ৬শ বন্দির মধ্যে ১৮জন পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিবন্ধন করেছিল। কারাগারের জেলার নুর মোহাম্মদ সোহেল ও জেল সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

লক্ষ্মীপুর কারাগারের জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, এখন পর্যন্ত পোষ্টাল ব্যালট পাইনি। নির্ধারিত সময়ে পেয়ে যাবো। তবে কারাগারের ভেতরে ভোট প্রদান করার জন্য একটি গোপন বুথ বানানো হবে। ওই বুথে নির্ধারিত সময়ে  ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ইতোমধ্যে ১৮ জন বন্দির মাঝে ব্যালট পেপার বিতরণের প্রশাসনিক প্রস্তুতিও শেষ করা হয়েছে। কয়েদি ও হাজতিরা সরাসরি ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ না থাকলেও সরকারি নতুন নিয়মানুযায়ী পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন তারা। কারা কর্তৃপক্ষ সে ব্যবস্থা নিচ্ছে। 

লক্ষ্মীপুর জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, “আমরা নির্ধারিত সময়ে বন্দিদের মাঝে পোস্টাল ব্যালট পৌঁছে দেব। তারা ভোট প্রদানের পর আমরা নির্ধারিত ফেরত খামে তাদের ভোট পাঠিয়ে দেব। 

এদিকে নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালটের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য লক্ষ্মীপুর জেলার ৩২ হাজার ৮শ ৪০ জন ভোটারের পোস্টাল ব্যালটে ভোটার নিবন্ধন অনুমোদিত হয়েছে। এদের মধ্যে নারী রয়েছেন ২২শ ৯২ জন।

সংসদ নির্বাচন আরও সংবাদ

লক্ষ্মীপুর-৪ | হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি-জামায়াত-জেএসডির মধ্যে

লক্ষ্মীপুর-৩ | ঐতিহ্য বনাম উত্থান: আসনে বিএনপি–জামায়াতের স্মরণকালের কঠিন লড়াই

লক্ষ্মীপুর-২ | ঐতিহাসিক ভোটব্যাংক বিএনপির, জামায়াতের শক্তি বেড়েছে বহুগুন

উপকূলে চায়ের আড্ডায় জমে উঠেছে ভোটের আলাপ

লক্ষ্মীপুর-১ | অতীতের হিসাব আর বর্তমান মাঠে এগিয়ে ধানের শীষ

জাল ভোট ও কেন্দ্র দখল রুখে গনতন্ত্র পুনরাবৃত্তি করতে হবে- পথসভায় নিজান ‎

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com