সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে  সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

আব্দুর রহমান বিশ্বাস || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়েছেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোডস্থ বশির ভিলার হলরুমে সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন শরাফ উদ্দিন আজাদ সোহেল। বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। কাপ পিরিচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এরপর ধানের শীষের প্রার্থী নিজান ও সোহেলের হাতে ধানের শীষের তোড়া তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এ সময় শরাফ উদ্দিন আজাদকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে শরাফ উদ্দিন আজাদ সোহেল পুনরায় বিএনপিতে ফিরে এসেছেন। ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

ধানের শীষের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিএনপিকে সমর্থন জানিয়েছেন নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপির সভাপতি শাহেদ আলী পটু, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া ও জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল করিম বাচ্চু প্রমুখ।

সংসদ নির্বাচন আরও সংবাদ

লক্ষ্মীপুর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮জন বন্দি

ত্রয়োদশ সংসদ নির্বাচন | লক্ষ্মীপুরের ৪টি আসনে লড়ছেন ২৯ প্রার্থী

লক্ষ্মীপুর জেলার ১৬ লাখ ২১ হাজার ভোটার ভোট দিবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে

লক্ষ্মীপুরের ৪টি আসনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১০

লক্ষ্মীপুরে ৩৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

লক্ষ্মীপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা শোডাউন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com