সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে অস্ত্রের মুখে প্রবাসীর বাড়ীতে ডাকাতি

রামগঞ্জে অস্ত্রের মুখে প্রবাসীর বাড়ীতে ডাকাতি

রামগঞ্জে অস্ত্রের মুখে প্রবাসীর বাড়ীতে ডাকাতি

রায়পুর প্রতিনিধি: রামগঞ্জে অস্ত্রে মুখে সৌদি প্রবাসী বাহার ফরাজি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামে এ ডাকাতি হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাকাতদল ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ঘরে থানা নগদ ৪০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্তত ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রবাসীর স্ত্রী গৃহবধু ঝর্ণা আক্তার জানান, রাত ২টার দিকে ৮/১০ জনের মুখোশধারী ডাকাত দল বাড়ীর ছাদের উপর দিয়ে গ্রীলের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি আলমিরা ভেঙ্গে ব্যাংক থেকে উত্তোলন করা ৪০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, খবর পেয়ে সকালে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেফতার ও লুঠিত মালামালগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এঘটনায় ক্ষতিগ্রস্থরা মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com