সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে ১৬ টি  বিদ্যালয়ে শিক্ষা অনুদান বিতরন

রামগঞ্জে ১৬ টি  বিদ্যালয়ে শিক্ষা অনুদান বিতরন

রামগঞ্জে ১৬ টি  বিদ্যালয়ে শিক্ষা অনুদান বিতরন

লক্ষীপুর সংবাদদাতা: প্রাথমিক শিক্ষার উন্নয়নের লক্ষ্যে রামগঞ্জ উপজেলার ১৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের মাঝে শিক্ষা অনুদান তুলে দেন রসুলপুর ফাউন্ডেশন এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

শনিবার দুপুরে এ উপলক্ষে রামগ্ঞঞ উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রসুলপুর ফাউন্ডেশনের উদ্যোগে আব্দুল মান্নানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হাসান আহাম্মেদ চৌধুরী কিরণ বলেন,প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিশুদের নিরাপদ পরিবেশে শিক্ষার ব্যবস্থা করতে হবে।

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।তাই শিশু ও তরুনদেরকে বিশ্ব মানের শিক্ষায় শিক্ষিত করতে হবে। বাল্য বিবাহ্ বন্ধ করতে হবে।এ ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে পারে। শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে হবে। মায়ের কোলে কিংবা পেটে কোন শিশু যেন আর গুলিবিদ্ধ না হয় সে দিকে সবাইকে সচেতেন থাকতে হবে। বর্তমানে শিশুরা বিভিন্ন ভাবে নির্যাতিত হচেছ। তাই প্রতিটি শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ চাই।

তিনি আরো বলেন,সরকারের পাশাপাশি স্থানীয় লোকজনকে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। পরে তিনি ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অনুদান প্রদান করেন। এর আগে রসুলপুর ফাউনন্ডেশান স্কুল ইউনিফরম ও শিক্ষা উপকরন বিতরন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আমিনুল ইসলাম, রসুলপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের সভাপতি প্রবীন শিক্ষক আবদুল মান্নান। এছাড়া সমাবেশে জেলায় কর্মরত প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধি,ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com