সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে যুবলীগের সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

চন্দ্রগঞ্জে যুবলীগের সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

চন্দ্রগঞ্জে যুবলীগের সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

jbl-chnrgonjমো: আলী হোসেন: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  চন্দ্রগঞ্জে স্থানীয় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও ফ্লোরিডা স্টেট যুবলীগের যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন আহম্মদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার চন্দ্রগঞ্জ মডেল স্কুল মাঠে এ সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টার পর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে ব্যান্ডপার্টি সহকারে মিছিল নিয়ে নেতাকর্মীরা সংবর্ধনা সভায় আসতে থাকে। অনুষ্ঠান শুরুর আগেই মাঠের বিশাল প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক খায়রুল ইসলাম ভূঁইয়া বিট্টুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোয়াইব হোসেন ফারুক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী। সভা পরিচালনা করেন, জেলা যুবলীগের সদস্য ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

এরপর সংবর্ধিত ফ্লোরিডা স্টেট যুবলীগের যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন আহাম্মদকে এবং নবগঠিত চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ৫শ’ বই বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে রাতে ঢাকা থেকে আগত ব্যান্ড শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের কমিটিতে যারা রয়েছেন, আহ্বায়ক খায়রুল ইসলাম ভূঁইয়া বিট্টু, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক হিরণ, যুগ্ম আহ্বায়ক কে এম জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের বিল্লাহ লিটন, যুগ্ম আহ্বায়ক রণজিৎ দেবনাথ।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com