সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি

কমলনগরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি

কমলনগরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি

Kamalnagarকমলনগর প্রতিনিধি : চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে আনন্দ র‌্যালি করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৫ টায় কমলনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হাজিরহাটে এ আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্থানীয় সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি ও কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক। কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, জেলা যুব লীগের আহ্বায়ক সৈয়দ আহাম্মদ পাটোয়ারী, ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন বাঘা, কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ, সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর, প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত রাজু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব প্রমুখ।

র‌্যালি শেষে হাজিরহাট উত্তর বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্থানীয় সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com