সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
উপকূলের খবরে এবারও ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জয়

উপকূলের খবরে এবারও ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জয়

উপকূলের খবরে এবারও ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জয়

montu-dru-award-2015-thumbnailঢাকা : উপকূলের খবর লিখে আবারও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৫ জিতলেন উপকূল সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ ‘অরক্ষিত উপকূল’ শিরোনামে আট পর্ব ধারাবাহিক প্রতিবেদনের জন্য তিনি এবার এই অ্যাওয়ার্ড পেলেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৫’ প্রদান করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  ডিআরইউ এর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এবার বিভিন্ন ক্যাটাগরিতে ২৭জন সাংবাদিক ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন। ডিআরইউ গঠিত বিচারকমন্ডলীর মূল্যায়নে এ বছরের সেরা রিপোর্টারদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। তাদেরকে ক্রেস্ট, চেক ও সনদপত্র দেয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ এর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সিনিয়র সাংবাদিকরা।

প্রসঙ্গত, উপকূলের জেলেদের নিয়ে বিশেষ প্রতিবেদন লিখে ২০১৪ সালেও এই অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। ধারাবাহিক ওই প্রতিবেদনে তিনি তুলে এনেছিলেন উপকূলের জেলেদের আদিঅন্ত।

রফিকুল ইসলাম মন্টু দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপকূল অঞ্চল ঘুরে সরেজমিন প্রতিবেদন লিখছেন। তার প্রতিবেদনে উঠে আসছে টেকনাফ থেকে শুরু সুন্দরবনেএই দীর্ঘ উপকূলীয় তটরেখার বিভিন্ন বিষয়। উপকূলের অন্ধকার প্রকাশের আলোয় আনতে নিরন্তর চেষ্টা করছেন তিনি। তার প্রতিবেদনের বিষয় হিসাবে উঠে আসছে মানুষের জীবনযাত্রা, পরিবেশ, প্রতিবেশ, ঝড়-জলোচ্ছ্বাস, অনিয়ম, অব্যবস্থাপনা, নারী-শিশু, এমনকি সরকারি বেসরকারি সেবা পরিস্থিতির তথ্য-উপাত্ত।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com