সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি ও রায়পুরে পৃথক ঘটনায় দু ব্যক্তির মৃত্যু

রামগতি ও রায়পুরে পৃথক ঘটনায় দু ব্যক্তির মৃত্যু

রামগতি ও রায়পুরে পৃথক ঘটনায় দু ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:: রামগতি ও রায়পুরে পৃথক ঘটনায় দু ব্যক্তির মৃত্যু হয়েছে। রামগতিতে পানিতে ডুবে ত্বণী দাস (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধি নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বড়খেরী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ত্বণী দাস রঘুনাথপুর গ্রামের পান ব্যবসায়ি মরণ দাসের মেয়ে। স্থানীয় বড়খেরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস, সত্যতা নিশ্চিত করে বলেন, ত্বণী দাস মানসিক প্রতিবন্ধী; এছাড়া সে মৃগী রোগে আক্রান্ত ছিলো, সবার অজান্তে বাড়ির পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

রায়পুরে বিল্লাল হোসেন (২৫) নামে এক দিন মজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফাঁড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উত্তর চরবংশী ইউনিয়নের সর্দার বাড়িতে উদ্ধার করা হয়। সে একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড সর্দার বাড়ির সদা মিয়া সর্দারের পুত্র। এ ঘটনায় মৃত বিল্লালের পিতা সদা মিয়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

হাজীমারা ফাঁড়ি থানার ইনচার্জ উপ-পরিদর্শক সিরাজ মিয়া বলেন, মৃত বিল্লালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com