সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৩দিন ব্যাপী ৩৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, চলবে মঙ্গলবার পর্যন্ত

লক্ষ্মীপুরে ৩দিন ব্যাপী ৩৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, চলবে মঙ্গলবার পর্যন্ত

লক্ষ্মীপুরে ৩দিন ব্যাপী ৩৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, চলবে মঙ্গলবার পর্যন্ত

scienলক্ষ্মীপুর: বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে  ৩ দিনব্যাপী ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহাজাহান কামাল (এমপি)। উদ্বোধন শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি পানি বিদ্যুৎ প্রকল্প অতিথিদের নজর কাড়ে।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-সচিব ইউছুফ আলী চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা ও আমিনুল ইসলাম প্রমুখ।

বেলা ১ টায়  লক্ষ্মীপুরের পৌর শহীদ স্মৃতি এবং কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অংশ গ্রহনের মধ্য দিয়ে বিজ্ঞান বিষয়ক বিতক প্রতিযোগিতার শুরু হয়। এ প্রতিযোগিতায় ১২টির মতো শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করবে। এ মেলা আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছন আয়োজকরা ।

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

জুনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

মাধ্যমিক শিক্ষায় বড় সংস্কারের প্রস্তাব: ৫ বিষয়ের বেশি পাবলিক পরীক্ষা নয়

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com