সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ১০ হাজার লিটার মদ সহ আটক দুই ব্যবসায়ী

রায়পুরে ১০ হাজার লিটার মদ সহ আটক দুই ব্যবসায়ী

রায়পুরে ১০ হাজার লিটার মদ সহ আটক দুই ব্যবসায়ী

modনিজস্ব প্রতিনিধি: রায়পুরে মদ তৈরির ৫টি কারখানায় অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ১০ হাজার লিটার ছোলাই মদ উদ্ধার সহ দুই ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে প্রায় ২ ঘন্টা ব্যাপি বিশেষ অভিযান চালিয়ে পৌর শহরের মুচির হাটা এলাকায় মাটির তৈরি ৮টি মোটকা থেকে এ মদ উদ্ধার করা হয়। এসময় চন্দন মুচি ও সুরুন্দর মুচি নামের দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ জানান, রায়পুর-গাজীনগর সড়কের মাছ বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ৫টি কারখানায় ছোলাই মদ তৈরি করে তা পাইকারী দামে বিক্রি করে আসছিলেন মাদক ব্যবসায়ী ও মুচিরা। গত দু’মাস আগে একটি অভিযান পরিচালনা করে বেশ কিছু মদও উদ্ধার করা হয়েছিল। কিন্তু কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিকে তাদের কাঁচা ঘরের ভিতরে মাটির নিচে মদ রেখে ব্যবসা চালিয়ে আসছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদ পেয়েই পুলিশ ওই এলাকার প্রতিটি মাটির ঘরে বিশেষ অভিযান চালানো হয়। এসময় কয়েকটি ঘরের ভিতরের মাটি খুঁড়ে ৮টি বড় মাটির তৈরি মোটকায় ১০ হাজার লিটার ছোলাই মদ উদ্ধার করে চন্দন মুচি ও সুরুন্দর মুচি নামের দু’ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকাতা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৌশল অবলম্বন করে মাটির নিচে ৫টি ঘরে মদ তৈরি ও ব্যবসা করে আসছিল। মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যহত থাকবে। এ মদ উদ্ধারে মাদক আইনে মামলা করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com