সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে মেম্বার প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ছাত্রলীগ নেতাসহ আহত-৩

কমলনগরে মেম্বার প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ছাত্রলীগ নেতাসহ আহত-৩

কমলনগরে মেম্বার প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ছাত্রলীগ নেতাসহ আহত-৩

নিজস্ব প্রতিনিধি: কমলনগর উপজেলার পাটোয়ারীরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ ৩জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২মার্চ) সকাল সোয়া ১১টার দিকে ফলকন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পাটোয়ারিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রায়হান (২০), ছাত্রলীগ কর্মী আব্বাস (২২) ও মো. জাফর (২২)। তাদের প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মো. রায়হানের অবস্থা আশঙ্কাজনক।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, পাটোয়ারিরহাট ইউয়িনের ১নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী শাহাজান মাস্টার ও হানিফ মাঝির কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com