সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে পরকীয়ার অভিযোগে বিধবাকে নির্যাতন

রামগঞ্জে পরকীয়ার অভিযোগে বিধবাকে নির্যাতন

রামগঞ্জে পরকীয়ার অভিযোগে বিধবাকে নির্যাতন

RamganjUpazilaLakshmipurনিজস্ব প্রতিনিধি: রামগঞ্জে পরকীয়া প্রেমের অভিযোগ এনে এক বিধবাকে (৪২) গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বিধবাকে মারধর এবং এক পর্যায়ে মাথার চুল কেটে ও মুখে চুন-কালি মেখে দেয় নির্যাতনকারীরা। রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রক্ষ্মপাড়ায় গত মঙ্গলবার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে ওই নির্যাতিত নারীকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ওই নারী নির্মাণ শ্রমিকের কাজ করেন। মঙ্গলবার দুপুরে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় হাছিনা বেগম নামে এক নারী তার স্বামীর সঙ্গে ওই নারীর পরকীয়া রয়েছে দাবি করে তাকে ধরে নিজেদের বাড়ি নিয়ে যান। একপর্যায়ে হাছিনার ভাই আজিজ, ছেলে ফারুক হোসেনসহ চার/পাঁচজন ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করেন ও মাথার চুল কেটে চুন-কালি মেখে দেন। ভুক্তভোগী নারী জানান, মিথ্যা অপবাদ দিয়ে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় ৪ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মূল আসামি হাছিনাকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com