সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে মটরসাইকেল চুরি : সিসিটিভির ফুটেজে চোর শনাক্ত

চন্দ্রগঞ্জে মটরসাইকেল চুরি : সিসিটিভির ফুটেজে চোর শনাক্ত

চন্দ্রগঞ্জে মটরসাইকেল চুরি : সিসিটিভির ফুটেজে চোর শনাক্ত

mtorcycaleনিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স প্রতিষ্ঠানের স্টাফের একটি মটরসাইকেল চুরি হয়েছে। এ সময় সিসিটিভির ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়ায় চিহ্নিত হয়েছে চোরচক্র। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি জুয়েলার্স প্রতিষ্ঠানের স্টাফ সমীর চন্দ্র কুরী। গত ৩০ মার্চ বুধবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে। জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে রাজ জুয়েলার্সের স্টাফ সমীর চন্দ্র কুরী তার ব্যবহৃত টিভিএস ১৫০ সিসি মটরসাইকেলটি (রেজিঃ নং-নোয়াখালী-ল-১১-১০৭১) চন্দ্রগঞ্জ মাইজ বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের ভিতরে রেখে কাজ করতে যান। পরদিন সকাল ৬টার দিকে চোরচক্রের দুই সদস্য মার্কেটের ভিতর থেকে তালা ভেঙ্গে মটরসাইকেলটি নিয়ে যায়। এ সময় ওই মার্কেটের সিসিটিভির ক্যামেরায় চুরির ঘটনাটি ভিডিও ফুটেজে দেখা যায়। তবে এখন পর্যন্ত মটরসাইকেল উদ্ধার বা এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও লোকনাথ জুয়েলার্সের মালিক সমীর কর্মকার জানান, এর আগেও বিশিষ্ট ব্যবসায়ী এসইউএ সেলিমের একটি মটরসাইকেল চুরি হয়। পরে ওই মটরসাইকেলটি দত্তপাড়ার আজিজ মেম্বার গ্রুপের জিম্মা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি এই মটরসাইকেল চোর চক্রকে শনাক্ত করে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) কাউছার আহম্মেদ জানান, ভিডিও ফুটেজে যারা শনাক্ত হয়েছে তাদের আইডিন্টিফাই করার চেষ্টা চলছে। পাশাপাশি মটরসাইকেলটি উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com