সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদা না দেয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে জখম

চাঁদা না দেয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে জখম

চাঁদা না দেয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে জখম

Photoজ্যেষ্ঠ প্রতিবেদক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাহাজ উদ্দিন দুলালকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। আহত দুলালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় এজাহারনামীয় ৫ জন ও অজ্ঞাত আরো ৪/৫ সহ ১০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি স্বেচ্ছাসেবকলীগ নেতা দুলাল। ঘটনাটি ঘটেছে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের শাহ আলমের বাড়ি সংলগ্ন। আহত দুলাল একই ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের সফি উল্যার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবকলীগ নেতা দুলাল ইটভাটায় মাটি সরবরাহসহ এলাকার বিভিন্নস্থানে মাটি ভরাটের ঠিকাদারি ব্যবসা করে আসছেন। গত ২৬ মার্চ ইটভাটায় মাটি সরবরাহের জন্য পাঁচপাড়া গ্রামের শাহ আলমের বাড়ি সংলগ্ন এলাকা থেকে তার শ্রমিকদের দিয়ে ট্রাক্টরে মাটি ভরাট করছিলেন। এ সময় স্থানীয় পাঁচপাড়া ও উত্তরজয়পুর এলাকার টুটন, মোহন, ফিরোজ, সোহাগ ও শাকিলের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী এসে স্বেচ্ছাসেবকলীগ নেতা দুলালের কাছে দৈনিক হিসাবে ৩ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। দুলাল দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দুলালকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এতে দুলালের শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয় এবং হাত ভেঙ্গে যায়। এ ঘটনায় দুলাল নিজেই বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) কাউছার আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com