সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
গন্ধর্ব্যপুর বাজারের জমি ব্যক্তির নামে নামজারির চেষ্টা

গন্ধর্ব্যপুর বাজারের জমি ব্যক্তির নামে নামজারির চেষ্টা

গন্ধর্ব্যপুর বাজারের জমি ব্যক্তির নামে নামজারির চেষ্টা

bazarনিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর বাজারের জমি ব্যক্তির নামে নামজারী করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় ব্যবসারা সাম্প্রতি  জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছেন। গন্ধর্ব্যপুর বাজারের   ব্যবসায়ীরা জানান, স্থানীয় কয়েকজন দখলদার জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে বাজারের জমি দখলে নেয়ার পায়তারা করছে। সম্প্রতি তারা বাজারের জমি নামজারী করার জন্য সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে একটি আবেদন করে। তবে সহকারী কমিশনার ওই আবেদন বাতিল করে দেন। পরে একটি প্রভাবশালী মহল অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) মাধ্যমে জমি সম্পত্তি পুনরায় নামজারী করার জন্য চেষ্টা চালায়।

ব্যবসায়ী মো. দুলাল বলেন, দীর্ঘ ৩০-৪০ বছর যাবত শতাধিক ব্যবসায়ী গন্ধর্ব্যপুর বাজারের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। প্রতি শুক্র-সোমবার সাপ্তাহিক বাজার বসে। বর্তমানে বাজারে ৭০ টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু স্থানীয় একদল ভূমিদুস্য ভূমি অফিসের কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে সরেজমিনে না নিয়ে ওই বাজারের জমি দখলে নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে আমাদের ব্যবস্থা নিতে হয়। বাজারের জমি নামজারীর বিষয়ে তিনি কোরো মন্তব্য করতে রাজি হননি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলে, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়কে জানানো হয়েছে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com