সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রবাসীর স্ত্রী কলেজ ছাত্রী রিমার খোঁজ নেই  ১২ দিন

প্রবাসীর স্ত্রী কলেজ ছাত্রী রিমার খোঁজ নেই  ১২ দিন

প্রবাসীর স্ত্রী কলেজ ছাত্রী রিমার খোঁজ নেই  ১২ দিন

@rimaনিজস্ব প্রতিবেদক: কমলনগরে প্রবাসীর স্ত্রী কলেজ ছাত্রী ফাতেমা বেগম রিমা নিখোঁজ হয়েছেন; ১২ দিনেও তার সন্ধান মেলেনি।শুক্রবার (২২ এপ্রিল) দুপুর পর্যন্ত আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্নস্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। এর আগে গত ১০ এপ্রিল রোববার শ্বশুর বাড়ি থেকে কলেজে গিয়ে রিমা আর ফিরেনি। নিখোঁজ হওয়ার পরের দিন ১১ এপ্রিল সোমবার এ ব্যাপারে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ রিমা কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের আবুধাবি প্রবাসী ফজলে আজিমের স্ত্রী এবং একই ইউনিয়নের মৃত নজির আহাম্মদের মেয়ে। সে হাজিরহাট উপকূল কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রবাসীর ছোট ভাই মো. মুশাহিদ ও সাধারণ ডায়েরি থেকে জানা গেছে, ২০১০ সালের ডিসেম্বর মাসে মাওলানা এনায়েত উল্লাহর প্রবাসী ছেলে ফজলে আজিমের সাথে ফাতেমা বেগম রিমার বিয়ে হয়। বর্তমানে স্বামী প্রবাসে থাকলেও রিমা শ্বশুর বাড়ি থেকে কলেজে পড়ছে। ১০ এপ্রিল রোববার সকালে কলেজে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।কমলনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. হানিফ বলেন, এব্যাপারে নিখোঁজ গৃহবধূর শ্বশুর এনায়েত উল্লাহ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নং-৩৭৮।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com