সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বিজয় মিছিলে হামলা ॥ আহত ১০

বিজয় মিছিলে হামলা ॥ আহত ১০

বিজয় মিছিলে হামলা ॥ আহত ১০

hamlaরায়পুর প্রতিনিধিঃ রায়পুরে ৮নং চরবংশি ইউনিয়নের সদস্য (মেম্বার) পদে জয়ী প্রার্থীর বিজয় মিছিলে হামলা চালিয়েছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। শনিবার রাতে চরলক্ষ্মী গ্রামে নির্বাচনী ফলাফল নিয়ে বাড়ী ফেরার পথে পরাজিত প্রার্থী বশির হাওলাদারের সমর্থকরা এ হামলা চালায়। এসময় দুই নারীসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর জখম মোঃ রাজু ও শাহাবুদ্দিনকে রায়পুর সরকারি হাসপাতাল ও মোঃ মাসুদ নামে একজনকে মেঘনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার হাসপাতালে চিকিৎসাধীন রাজু ও শাহাবুদ্দিন জানান, ৮নং চরবংশি ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে বিজয়ী সুমন মিঝি জয়ী হওয়ার সংবাদ নিয়ে তা কর্মী সমর্থকসহ বাড়ী ফিরছিলেন। এ সময় পরাজিত প্রার্থী বশির হাওলাদারের সমর্থকরা পধিমধ্যে একটি দোকানে বসা ছিল। তাঃক্ষনিক পিছনদিক থেকে তারা সুমন মিজির লোকদের ওপর হামলা চালায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। হাজিমারা পুলিশ ফাড়িঁ ইনচার্জ এসআই সিরাজ মিয়া জানান, সংঘর্ষের ঘটনা শুনেই ঘটনা স্থলে গিয়ে উভয় পক্ষকে শঅন্তনা দেয়া হয়। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com