সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জের ভোট কেন্দ্রে পুলিশের ওপর হামলাকারী চিহ্নিত

রামগঞ্জের ভোট কেন্দ্রে পুলিশের ওপর হামলাকারী চিহ্নিত

রামগঞ্জের ভোট কেন্দ্রে পুলিশের ওপর হামলাকারী চিহ্নিত

policeনিজস্ব প্রতিনিধি: রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলির ঘটনার মূল হোতাকে চিহ্নিত করেছে পুলিশ। ইউপি সদস্য  পদে শ্বশুর আবদুল মান্নান কে বিজয়ী করতে জামাতা জাকির হোসেন ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে পুলিশ ও ভোটারদের ওপর হামলা ও গুলি চালান। এতে পুলিশসহ আট জন গুলিবিদ্ধ হন। রোববার দুপুরে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার সাংবাদিকদের  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কেন্দ্র দখল করে ইউপি সদস্য পদে শ্বশুরকে বিজয়ী করতেই জামাতা জাকির ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে সোন্দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশ ও ভোটারদের ওপর গুলিবর্ষণ করেন। এতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম ও কমলনগর থানার কনস্টেবল সফি উল্যাহসহ আট জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় জাকিরের সহযোগী ছাত্তার মুজমদারকে গ্রেপ্তার করা হয়েছে।’তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। জাকিরকে গ্রেপ্তারে তাদের অভিযান চলছে।

হামলাকারী জাকির হোসেন ইছাপুর ইউনিয়নের সোন্দড়া ৪নং ওয়ার্ডের (মোরগ প্রতীক) ইউপি সদস্য প্রার্থী আবদুল মান্নানের জামাতা এবং একই গ্রামের শহিদ উল্ল্যাহর ছেলে। গ্রেপ্তারকৃত ছাত্তার লক্ষ্মীপুর পৌর এলাকার ইব্রাহিম মজুমদারের ছেলে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com