সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মেঘনায় গরু ব্যবসায়ীদের নৌকায় জলদস্যুদের হামলা

মেঘনায় গরু ব্যবসায়ীদের নৌকায় জলদস্যুদের হামলা

মেঘনায় গরু ব্যবসায়ীদের নৌকায় জলদস্যুদের হামলা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকার মেঘনা নদীতে গরু ব্যবাসয়ীদের নৌকায় জল দুস্যুরা হামলায় ৮ গরু ব্যবসায়ী আহত হয়েছে। এসময় ব্যবসায়ীদের ১০ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায় জলদস্যুরা। আহতদের মধ্যে গরুতর আহত তাজুল ইসলাম ও আরিফ তালুকদারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ৬জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীরা জানায়, বিকেলে মজুচৌধুরীরহাট থেকে নৌকাযোগে গরু কিনার জন্য বরিশালের উদ্দেশ্য রওনা হয়। সন্ধ্যায় মেঘনার মাঝ নদীতে পৌঁছলে ১৪/১৫জনের একদল জলদস্যু অস্ত্রসস্ত্র নিয়ে তাদের নৌকা গতিরোধ করে  হামলা চালায়। এসময় এলোপাতাড়ি পিটিয়ে ৮গরু ব্যবসায়ী আহত করে ব্যবসায়ীদের কাছে থাকা ১০ লাখ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায় তারা। পরে অন্য নৌকার জেলেরা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহত হচ্ছেন, গরু ব্যবসায়ী তাজুল ইসলাম,আরিফ তালুকদার,মফিজ উল্যাহ,নুর নবী ব্যাপারী,অলি মিয়া, চৌধুরী ব্যাপরী নোমান হোসেন। আহত ৭জনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ও আরিফ তালুকদারের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে ব্যবসায়ীরা। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে মেঘনার মাঝ নদীতে। এসময় কয়েকজন আহত হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com