সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ৬ গরুসহ চোর আটক

কমলনগরে ৬ গরুসহ চোর আটক

কমলনগরে ৬ গরুসহ চোর আটক

theifনিজস্ব প্রতিনিধি: কমলনগরে ৫টি গরু ও ১টি বাছুরসহ শাহ আলম (৫০) নামের এক গরু চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ জুন) বিকালে উপজেলার পাটারিরহাট এলাকা থেকে গরু-বাছুরসহ তাকে আটক করা হয়। আটক শাহ আলম পাটারিরহাট ইউনিয়নের মৃত আবদুল ওদুদের ছেলে।

কমলনগর থানার সহকারী উপ পরির্দশক (এএসআই) মো. কামরুল ইসলাম বলেন, মেঘনা নদীর মাঝের চর থেকে ৫টি গরু ও ১টি বাছুর চুরি করে শাহ আলম তার নিজ বাড়িতে রাখে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গরু-বাছুর উদ্ধার ও চোর শাহ আলমকে আটক করে।

প্রসঙ্গত, একটি গরু চোর চক্র রামগতি ও কমলনগরের বিভিন্ন চরাঞ্চল থেকে কৃষকদের গরু চুরি করে কমলনগরের পাটারিরহাট এলাকায় রাখে। সম্প্রতি বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া কয়েকটি গরু পাটারিরহাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com