সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে বজ্রপাতে বসত ঘরে আগুন গৃহবধূ দগ্ধ, পাঁচ ছাগলের মৃত্যু

রামগতিতে বজ্রপাতে বসত ঘরে আগুন গৃহবধূ দগ্ধ, পাঁচ ছাগলের মৃত্যু

রামগতিতে বজ্রপাতে বসত ঘরে আগুন গৃহবধূ দগ্ধ, পাঁচ ছাগলের মৃত্যু

thunderingনিজস্ব প্রতিনিধি: রামগতিতে বজ্রপাতে বসতঘর পুড়ে হয়ে রৌশনারা বেগম (৫১) নামে এক গৃহবধূ মারাত্মক দগ্ধ হয়েছেন। এ সময় বজ্রাপাতের আগুনে পুড়ে মারা গেছে তার পাঁচটি ছাগল। শনিবার (১১ জুন) বিকেলে উপজেলার চরআব্দুল্লা ইউনিয়নের পূর্ব তেলিরচর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কাঞ্চন মাঝীর স্ত্রী।

দগ্ধ গৃহবধূ কে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকার কাঞ্চন মাঝীর বসতঘরে হঠাৎ করে বজ্রাঘাত ঘটে। এতে ঘরে থাকা পাঁচটি ছাগল ও অন্যান্য মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দগ্ধ হন কাঞ্চন মাঝীর স্ত্রী রৌশনারা বেগম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।
কাঞ্চন মাঝী জানান, স্ত্রী রৌশনারা আহত হওয়া ছাড়াও বজ্রপাতে পাঁচটি ছাগল ও মালামালসহ তার বসতঘরটি পুড়ে যাওয়ায় তিনি প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। চরআব্দুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com