সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে অস্ত্রের মুখে ডাকাতি, আহত ২

রায়পুরে অস্ত্রের মুখে ডাকাতি, আহত ২

রায়পুরে অস্ত্রের মুখে ডাকাতি, আহত ২

lawনিজস্ব প্রতিনিধি: রায়পুরে অস্ত্রের মুখে এক বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় মুখোশধারী ডাকাতরা গৃহকর্তা ও তার স্ত্রীকে মারধর লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। রবিবার মধ্য রাতে উপজেলার পূর্ব কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার সময় ৭-৮ জন অস্ত্রধারী ডাকাত মাওলানা আবদুর রশিদের ঘরে ডোকে। এসময় আবদুর রশিদ ও তার স্ত্রী আয়েশা বেগমকে মারধর করে হয়। পরে ডাকাতরা নগদ ২০ হাজার টাকা, ও স্বর্ণসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আরিফুর রহমান বলেন, কেরোয়া ইউনিয়নে পুলিশ পরিচয়ে প্রায় রাতেই ডাকাতি হচ্ছে। এজন্য বাসিন্দারা চরম আতংকে রয়েছে। অনেকে রাতে এলাকায় থাকতে চাচ্ছে না।

এ ব্যাপারে রায়পুর থানার ডিউটি অফিসার ও পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সমর চক্রবর্তী বলেন, ডাকাতির ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com