সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে এতিম পরিবারের মানবিক আকুতি

রায়পুরে এতিম পরিবারের মানবিক আকুতি

রায়পুরে এতিম পরিবারের মানবিক আকুতি

humanityলক্ষ্মীপুর প্রতিনিধি: রায়পুরে চরম আর্থিক সংকটে এক এতিম পরিবারের তিন স্কুলপড়ুয়া মেধাবী ছাত্রের পড়ালেখা বন্ধের উপক্রম হয়েছে। ব্যাংক ঋনে একমাত্র বসত ভিটাটিও হারানোর আশংকায় উদ্বিগ্ন পরিবারটি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ফারুক আহাম্মেদ (৩৮) অকালে কাতারের দোহায় সম্প্রতি মারা যাওয়ায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় ফারুকের স্ত্রী, সন্তান ও পরিবারে সদস্যদের নিয়ে পথে বসার উপক্রম হয়েছে।
জানা গেছে, পৌরসভার দক্ষিণ দেনায়েতপুর এলাকার ফারুক আহাম্মেদ প্রায় ২ বছর আগে পরিবারের অভাব ঘোচাতে কাতারে পাড়ি জমায়। তিনি হঠাৎ ২৩ মে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান। এ খবরে যেন আকাশ ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যদের মাথার ওপর। তিনি ২০ লক্ষ টাকা ব্যাংক ঋন নিয়েছিলেন। ওই টাকা পরিশোধ না করায় একমাত্র মাথা গোঁজার ঠাঁইটুকুও ব্যাংক নিলামের পথে। তার স্কুলপড়ুয়া তিন ছেলে রয়েছে। অর্থনৈতিক চরম সংকটে বর্তমানে তাদের পড়ালেখা বন্ধের উপক্রম হয়েছে। হতাশাগ্রস্থ পরিবারের সদস্যরা সরকার ও সমাজের বৃত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : জান্নাতুল নাঈম তানিয়া আহাম্মেদ, সঞ্চয়ী হিসাব নং- ০০৭০০০২১৯৫৫০২, জনতা ব্যাংক লিঃ, রায়পুর শাখা, লক্ষ্মীপুর। বিকাশ নম্বর- ০১৭৫৪০২৫১২৬ (ব্যাক্তিগত)।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com