সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সাংবাদিকের মটরসাইকেল চুরি

লক্ষ্মীপুরে সাংবাদিকের মটরসাইকেল চুরি

লক্ষ্মীপুরে সাংবাদিকের মটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিনিধি: দৈনিক ডেইলি অবজারভার ও আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মো. রবিউল ইসলাম খাঁনের একটি মটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে বুধবার দুপুরে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যার নং-১১৬০/১৬।

স্থানীয় এলাকাবাসী ও সদর থানা সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে মঙ্গলবার রাত ১১ টার দিকে শহরের হাসপাতাল সড়কের শিউলি মঞ্জিলের নীচ তলার বাসায় যান রবিউল। রাতে কলাসিবল গেটে (ফটক) লাগিয়ে মোটরসাইকেলে তালা মেরে ঘুমাতে যান। বুধবার ভোরে তিনি উঠে দেখের মোটরসাইকেল নেই। এবং ফটকের তালা খোলা গাড়িটি নেই।

theif-churi

 

 

 

 

 

পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজন ও সংবাদকর্মীদের অবহিত করেন। বুধবার দুপুরে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মো. রবিউল ইসলাম খান জানান, ভোরে ঘুম থেকে উঠে দেখি আমার মোটরসাইকেলটি নেই। ফটকের তালা ভেঙে চোরেরা আমার গাড়ি নিয়ে পালিয়েছে। গাড়িটি মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। আমি আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে সহযোগীতা করবে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবদুল্লাহ আল মামুন ভুঁইয়া জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা ও গাড়িটি উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com