সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ প্রকাশের পর: চন্দ্রগঞ্জের সে ডাক্তারের হাসপাতাল থেকে কাগজপত্র সরিয়ে ফেলা হয়েছে

সংবাদ প্রকাশের পর: চন্দ্রগঞ্জের সে ডাক্তারের হাসপাতাল থেকে কাগজপত্র সরিয়ে ফেলা হয়েছে

সংবাদ প্রকাশের পর: চন্দ্রগঞ্জের সে ডাক্তারের হাসপাতাল থেকে কাগজপত্র সরিয়ে ফেলা হয়েছে

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হাতুড়ে ডাক্তারের হাসপাতাল শিরোনামে সংবাদ প্রকাশের পর কথিত বিশেষজ্ঞ ডাক্তার প্রণব শর্ম্মাধিকারী প্রয়োজনীয় সব কাগজপত্র অন্যত্র সরিয়ে ফেলেছেন। মুছে ফেলা হয়েছে সাইনবোর্ড থেকে নামের

আগে ডাক্তার লেখাটি। ডাক্তার লেখার উপর আলাদা একটি স্টিকার সেঁটে দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্বস্ত ওই সূত্রটি জানায়, মঙ্গলবার দুপুরে শর্ম্মা মেডিকেল হলের সাইনবোর্ডে ডাক্তার লেখার উপর তার এক কর্মচারীকে সাদা স্টিকার লাগাতে দেখা যায়। বিকেলে ভিতর থেকে কয়েকটি বস্তা বের করা হয়। পরে জানা যায়, এসব বস্তায় ভরে প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড, ডাক্তার সিল, অপারেশন কাজে ব্যবহৃত ব্যান্ডেজ, ওষুধপত্র, যন্ত্রপাতিসহ অন্যান্য সব জিনিসপত্র সরিয়ে ফেলা হয়।

এ দিকে সংবাদ প্রকাশের পর ভুয়া বিশেষজ্ঞ ডাক্তার প্রণব শর্ম্মাধিকারী প্রশাসনিক অভিযান আতঙ্কে রয়েছেন। বিভিন্নস্থানে ধর্ণা দিচ্ছেন, যে কোনো অভিযান বন্ধ করার তদবিরের জন্য। সোমবার সকাল থেকে জাতীয় এবং স্থানীয় অনলাইন পত্রিকা লক্ষ্মীপুরটোয়েন্টিফোরে চন্দ্রগঞ্জে হাতুড়ে ডাক্তারের হাসপাতাল শিরোনামে সংবাদটি প্রকাশ হওয়ার পর হৈচৈ পড়ে যায় জেলাব্যাপি। হাজার হাজার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজটি লাইক এবং শেয়ার করতে থাকেন।

স্পেশাল স্টোরি আরও সংবাদ

রামগতি বাজারের খালের ওপর দুই শতাধিক দোকান, নেই প্রশাসনের ভূমিকা, নেই খাল সংস্কারের উদ্যোগ

বানোয়াট মামলায় লক্ষ্মীপুর জেলার  শ্রেষ্ঠ জনবান্ধব চেয়ারম্যান আশরাফ এখন ফেরারী

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

প্রাণী সম্পদের তথ্যে কোরবানির মহিষ বাড়লেও লক্ষ্মীপুরের হাটে বাজারে মহিষ কম

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা

লক্ষ্মীপুরে শহরে নেই ফুটওভার ব্রিজ; ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে হাজারো মানুষ 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com