সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ব্যাংক ম্যানেজার কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

লক্ষ্মীপুরে ব্যাংক ম্যানেজার কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

লক্ষ্মীপুরে ব্যাংক ম্যানেজার কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীপুরে পলাশ চন্দ্র সাহা নামে এক ব্যাংক ম্যানেজার কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সদর উপজেলার বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।পলাশ চন্দ্র সাহা বিজয়নগর গ্রামের ভুপাল চন্দ্র সাহার ছেলে ও ব্যাংক এশিয়ার  চাটখিল শাখার ম্যানেজার।

আহত পলাশ চন্দ্র সাহার ভাই লক্ষণ চন্দ্র সাহা জানান, রাতে চাটখীল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে বিজয়নগর এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থেকে টাকা, মোবাইল কিছু নেয়নি। এলাকায় পলাশ চন্দ্র সাহা ও তার পরিবারের সাথে কারো বিরোধ কিংবা পুর্ব শত্রুতাও নেই। কেনো তার ওপর হামলা হয়েছে বিষয়টি নিয়ে স্বজনরা ও পরিবারের লোকজন নিশ্চিতভাবে কিছুই জানাতে পারেনি। লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কমলা শীষ রায় বলেন, আহতের শরীরের মাথা, পেটে ও পায়ে ধারালো অস্ত্রের ৪টি আঘাত রয়েছে। লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার শাহ নেওয়াজ আহত ব্যাংক ম্যানেজারকে  লক্ষ্মীপুর সদর হাসপাতালে দেখতে যান। তবে এব্যাপারে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com