সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

রায়পুরে দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

রায়পুরে দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রায়পুরে কাজী তহুরুন্নেসা দাতব্য চিকিৎসালয়ের কার্যক্রম শুরু হয়েছে। বৃস্পতিবার দুপুরে রায়পুর পৌরসভার পশ্চিম কেরোয়া এলাকার কাজী বাড়ির সামনে এ চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়।কাজী নুরুল ইসলাম তহুরুন্নেসা ট্রাস্টের উদ্যোগে ৪০ লাখ টাকা ব্যয়ে ১২ শতাংশ জমির ওপর এ দাতব্য চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করা হয়।

tohurnessahospitall

 

 

 

 

 

ট্রাষ্টের চেয়ারম্যান কাজী তহুরেরন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব এ কে এম নাজমুল আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল খোকন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার,সাবেক চেয়ারম্যান ফজলুল করিম, মেজর ইমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গাজী মাহমুদ কামাল, কুয়েত শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ট্রাস্টের পরিচালক কাজী মঞ্জুরুর আলম, আওয়ামী লীগ নেতা কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ প্রমুখ।

এরআগে কাজী নুরুল ইসলাম তহুরুন্নেসা ট্রাস্টের পরিচালক ও মারাফি কুয়েতিয়া গ্রুপের এমডি কাজী শহিদ ইসলাম পাপুল স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। এ সময় তিনি লক্ষ্মীপুরবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com