সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ভবানী সাহার ১০৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

ভবানী সাহার ১০৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

ভবানী সাহার ১০৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

মিসু সাহা নিক্কন: লক্ষ্মীপুর জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান ও স্থাপনাগুলো মধ্যে রামগতি উপজেলার বানী ভবানী কামদা মঠ অন্যতম। বানী ভবানী কামদা মঠে চির বিদায় নিয়ে গুমিয়ে আছেন স্বর্গীয় ভবানী সাহা, আজ বাংলা ৩১শে ভাদ্র (১৭ সেপ্টেম্বর) রোজ-শনিবার তাঁর ১০৫ তম মৃত্যু বার্ষিকী রামগতিতে পালিত।

সম্প্রদায়িক সামপ্রতিক সমন্বয়ের আদি পুরোদা ভবানী সাহার জম্মস্থান রামগতিতে যিঁনি যুগ যুগ ধরে অসম্প্রদায়িক চেতনায় বহু অনুদান অবদান দিয়েছিলেন।

তিঁনি রামগতি বি.বি.কে. পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয় ও শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের প্রতিষ্ঠাতা এবং রামগতি ষ্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদের জমিদাতা।

শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের পরিচালনায় এবং উত্তরসূরী ও ভক্তবৃন্দের সহযোগীতায় বিভিন্ন পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে স্বর্গীয় ভবানী সাহার ১০৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। আরতি কীর্ত্তন ও আলোচনা সভা শেষে মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভবানী সাহার বাড়ির উত্তরাধিকারী বাবু বিহার সাহা বলেন, স্বর্গীয় ভবানী চরন সাহা রামগতি দক্ষিন অঞ্চলের তৎকালীন জমিদার ছিলেন, তাঁহার অনুদানে এ অঞ্চলের হত দরিদ্র শিশুরা পড়ালেখার এবং মন্দির প্রতিষ্ঠা করে সনাতন ধর্মাবলস্বীদের পূজা-অর্চনা করার সুযোগ পেয়েছেন। ১০০ বছরেরও অধিক পুরানো স্বর্গীয় বানী, ভবানী ও স্বর্গীয়া কামেশ্বরী সাহার স্মৃতি মন্দির যাহা লক্ষ্মীপুর জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান বানী ভবানী কামদা মঠ নামে সু-পরিচিত।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com