সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু

লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু

লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু। মানসম্মত শিক্ষা বাস্তবায়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করণ এবং উপজেলার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করায় বিভাগীয় পর্যায়ে জেলার কাজের মূল্যায়নের অংশ হিসাবে এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।

এ কে এম সালাহ্ উদ্দিন টিপু প্রতি সপ্তাহে অন্তত তিনদিন বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক সমস্যা চিহ্নিত করণ এবং উন্নয়ন বাস্তবায়নসহ শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতির ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন। এ ছাড়াও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নের খোঁজখবর নেন এবং সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে দ্রুত তা বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করে আসছেন।

salauddintipu

সালাহ্ উদ্দিন টিপু জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং ছাত্রজীবনে তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সংসদে ভিপি নির্বাচিত হন।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com