সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে খাল দখলের অভিযোগ

রায়পুরে খাল দখলের অভিযোগ

রায়পুরে খাল দখলের অভিযোগ

 

নিজস্ব প্রতিনিধি:  রায়পুরে চরকাচিয়া এলাকায় চাষাবাদকৃত জমির পানি নিষ্কাশনের জন্য খননকৃত খাল দখলের অভিযোগ পাওয়া গেছে। কৃষকরা জানান, চরকাচিয়া মৌজায় ১৯৭৫ ও ৭৬ ইং ৫০ ফুট প্রস্থ ও ৩ হাজার ফুট দৈর্ঘ্য করে পানি নিষ্কাশনের জন্য সাবেক ইউপি মেম্বার ওহিদুল্লাহ প্রজেক্টর চেয়ারম্যান হয়ে খাল খনন করেন। এ খাল দিয়ে স্থানীয় কৃষকদের চাষাবাদে জমে থাকা পানি মেঘনায় নিষ্কাশন হয়। ইতিমধ্যে স্থানীয় প্রভাবশালী একরাম আলী মাঝির ছেলে আনিসুর রহমান ও ফাতেমা বেগম ৬১ দাগে৭৫, ৩৪৩ দাগে ২৫ ও ৪৩৮০ নং দলিল, ৪৩২৮ দেখিয়ে ২২৫ নথিপত্র তৈরি করে ২৩/০৮/২০১৬ইং তারিখে রেজিষ্ট্রির তারিখ উল্লেখ করে পানি নিষ্কাশন খালের বন্দোবস্তসূত্রে মালিক দাবি তোলেন।

lakshmipur-raipur

পরে খালে মাটি ফেলে ভরাট করে গাছ রোপন করেন। এতে করে স্থানীয় জেলেদের নৌকা নিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। জেলেরা ও কৃষকরা ২২৫/১৫/১৬ তাদের বন্দোবস্ত নথি বাতিল করে খালে পানি নিষ্কাশন ও জেলেদের যাতায়াত ব্যবস্থা রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবর ২৫/০৯/২০১৬ইং তারিখে আবেদন করেন। আবেদনে তারা ১৭/০৯/২০১৬ইং তারিখে বন্দোবস্তের কথা জানতে পারার কথা উল্লেখ করেন। চর কাচিয়া এলাকার বারেক হাজারী রাজ্জাক হাওলাদার কাদের সিকদার, আজিজুল হক জানান খালের গোফটের ভূমি যদি অন্য কোন ব্যক্তিকে নাল ভূমি হিসাবে নদী বন্দোবস্ত দেয়া হয় তাহলে উক্ত বন্দোবস্ত সূত্রে নথির মালিক খালের মালিক খালের দু’পাশে চাষাবাদ করিবে। এতে খাল মাটি ভরাট হয়ে যাবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com