সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে চ্যানেল আই’র ১৮তম জন্মদিন উদযাপিত

লক্ষ্মীপুরে চ্যানেল আই’র ১৮তম জন্মদিন উদযাপিত

লক্ষ্মীপুরে চ্যানেল আই’র ১৮তম জন্মদিন উদযাপিত

নিজস্ব প্রতিনিধি:: লক্ষ্মীপুরে চ্যানেল আই’র ১৮তম জন্মদিন উপলক্ষে ১লা অক্টোবর শনিবার র‌্যালি, আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদাযাপিত হয়েছে। এদিন দুপুরে একটি সাংস্কৃতি কর্মী ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সমন্বয়ে একটি র‌্যালি শহরে অবস্থিত প্রেসক্লারে সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। স্থানীয়ভাবে প্রকাশিক সাপ্তাহিক একটি পত্রিকার সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি এম আলাউদ্দিনে সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, চ্যানেল আই জেলা প্রতিনিধি মহিউদ্দিন মুরাদ।

lakshmipur-channel-i

চ্যানেল আই’র বিভিন্ন গুরুত্ব তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএমএ সাবেক সভাপতি ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, সাংবাদিক কামাল হোসেন, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সাইফুল ইসলাম স্বপন, মাসদুর রহমান ভুট্টো, পৌর ওয়ার্ড কাউন্সিল আবুল খায়ের স্বপন এবং চ্যানেল আই জেলার শ্রেষ্ঠ স্বর্ণ কিশোরী রুহি নূরে আরশী প্রমুখ। এরপর চ্যানেল আই’র ১৮ তম জন্মদিনের কেক কাটা হয়। পরে অনুষ্ঠিত হয় স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন, মীম, কাকন। কঙ্গোতে ছিলেন, জেষ্ঠ্য শিল্পী শাহ আলম। অন্যান্য যন্ত্রে ছিলেন, বিশিষ্ট অংকন শিল্পী নিজামউদ্দিন ভূঁইয়া। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সংবাদ কর্মীরা অংশগ্রহন করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com