সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে জখম

রায়পুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে জখম

রায়পুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:: রায়পুরে যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে গৃহবধূ জেসমিন আক্তারকে (২৬) বেদম পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। শনিবার (৮ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের মধ্য উদ্মারা গ্রামে এ ঘটনা ঘটে। আহত জেসমিনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও নির্যাতিত গৃহবধূ জানায়, জেসমিনের দিনমজুর স্বামী দেলোয়ার দীর্ঘদিন ধরে ১ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। ইতিমধ্যে তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকী টাকার সে প্রায়ই কারনে-অকারনে তাকে শারিরীক ও মানষিক নির্যাতন করে। ঘটনার সময় যৌতুকের টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেলোয়ার ও শ্বশুর আদম আলী লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জেসমিনের পাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চি‎হন রয়েছে। জেসমিন উপজেলার চরমোহনা গ্রামের মৃত আহাম্মদ উল্যার মেয়ে।

এ ব্যাপারে স্বামী দেলোয়ার ও শ্বশুর আদম আলীর বক্তব্য জানা যায়নি।

lakshmipur-raipur

দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ শাহাজাহান বলেন, অমানবিকভাবে গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। ঘটনাটি দুঃখজনক। আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা করার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com