সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে বখাটেপনার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যার হুমকি

রায়পুরে বখাটেপনার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যার হুমকি

রায়পুরে বখাটেপনার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যার হুমকি

রায়পুর প্রতিনিধি:: বখাটেপনার প্রতিবাদ করায় লক্ষ্মীপুরের রায়পুরে দুলাল কীর্ত্তনীয়া (৫০) নামের এক কলেজ প্রভাষককে হত্যার হুমকি দিয়েছে অনুরূপ অধিকারি গণেশ (৩২) নামের এক বখাটে। শুক্রবার দুপুরে (২১ অক্টোবর) এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ওই প্রভাষক রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উত্তর গাইয়ারচর এলাকার দ্রুব অধিকারীর ছেলে বখাটে অনুরূপ অধিকারী গণেশ দীর্ঘদিন ধরে এলাকায় ইভটিজিং, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, অত্যাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে চলেছে। হিন্দু সম্প্রদায়ের নেতা হিসেবে পূর্ব গাইয়ার চর গ্রামের মৃত জ্ঞানেন্দ্র কীর্ত্তনীয়ার ছেলে কলেজ প্রভাষক দুলাল কীর্ত্তনীয়া এ নিয়ে প্রতিবাদ করায় বখাটে গণেশ উত্তেজিত হয়ে উঠে। একাধিকবার শিক্ষকের ওপরে হামলার চেষ্টাও চালায়। বৃস্পতিবার গভীর রাতে শিক্ষকের ০১৮১১৯৯১০৪০ নম্বর মোবাইলে গণেশ তার ব্যবহৃত ০১৯১৬৩৬৭৫৫৫ নম্বর থেকে ফোন করে এক মাসের মধ্যে শিক্ষক ও তার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেয়। এতে ওই শিক্ষকসহ পুরো পরিবার আতঙ্কে রয়েছেন।

রায়পুর থানার ডিউটি অফিসার মো. হারুনুর রশিদ জানান, হত্যার হুমকির অভিযোগে প্রভাষক দুলাল কীর্ত্তনীয়া বখাটে অনুরূপ অধিকারি গণেশের বিরুদ্ধে থানায় জিডি (জিডি নং-৬৭০, তাং-২১/১০/২০১৬) করেছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com